মাদক ব্যবসায়ীদের ওপর কঠোর পদক্ষেপ গ্রহনের নির্দেশ দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার নির্দেশ দিয়েছেন। সোমবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়েরর বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন।
তিনি বলেন, মাদকসেবীরা নেশার খরচ যোগাতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়। বৈঠকে মাদকের উৎস চিহ্নিত করে কঠোরভাবে তা নিয়ন্ত্রণের ওপর গুরুত্বরোপ করেন। এছাড়াও বিভিন্ন থানায় নিষ্পতি না হওয়া মামলাগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ কার্যক্রম পরিচালনার জন্য পুলিশের প্রতি নির্দেশ দেন। পুলিশের মনিটরিং কার্যক্রম জোরদার করতে ঊর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের নিয়মিত অধ:স্তন অফিসসমুহ পরিদর্শনের নির্দেশ দেন। বৈঠকে গত জানুয়ারি ও ফেব্র“য়ারি মাসের তুলনামূলক অপরাধ চিত্রও তুলে ধরা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক, মহা পুলিশ পরিদর্শক, বিডিআর, আনসার এবং র্যপিড এ্যকশন ব্যাটালিয়নের মহাপরিচালক, মহানগর পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
