রাজধানীতে চার মহিলার আত্মহত্যা
রাজধানীর বিভিন্ন এলাকায় একজন বৃদ্ধ মহিলাসহ চারজন মহিলা আত্মহত্যা করেছে। পুলিশ নগরীর সবুজবাগ থানাধীন দক্ষিন মাদারটেক এলাকা থেকে বৃদ্ধা সুফিয়া কামাল বিলকিস’র ঝুলন্ত রাশ উদ্ধার করেছে।
নিহত বৃদ্ধার মেয়ে ফৌজিয়া জানায়, তার মা মানসিকভাবে ভারসম্পন্নহীন ছিল এবং রোববার রাতে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।
এছাড়া পুলিশ উত্তরা থানাধীন মধুবাগ বদ্ধভূমি এলাকার লোকমান মিয়ার স্ত্রী সাবিনা বেগমের(১৯) লাশ উদ্ধার করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাবিনার পিতা আলী হোসেন বিডিনিউজকে জানান, স্বামীর সাথে কলহের জের ধরে তার কন্যা আত্মহত্যা করেছে।
ডেমরা থানা পুলিশ সোমবার সকালে দক্ষিন টেঙ্গার নিবাসী রোজিনা খাতুনের(২৫) লাশ উদ্ধার করেছে। পুলিশ জাানায়, সিরাজুল ইসলামের স্ত্রী এবং জুলহাজ মিয়ার কন্যা রোজিনা আত্মহত্যা করেছে। এদিকে কাফরুল থানা পুলিশ ওই এলাকার একটি বস্তি থেকে রাশিদার (২২) লাশ উদ্ধার করেছে।
