ভোলায় ডাকাতের হাতে নিহত ১
জেলার চর ফ্যাশন থানার শুরাবাদ ইউনিয়নে রোববার গভীর রাতে ডাকাতরা আলমগীর হোসেনকে (৩৫) জবাই করে হত্যা করে।
স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে ডাকাতরা আলমগীর হোসেনের বাড়িতে হানা দিয়ে ডাকাতি করতে শুরু করে। এ সময় আলমগীর হোসেন বাধা দিলে ডাকাতরা তাকে নৃশংসভাবে জবাই করে হত্যা করে।
পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে চরফ্যাশন থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
