২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিএসসিতে রাশিয়ান চলচ্চিত্র উৎসব শুরু

ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে সোমবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে তিনদিনব্যপী রাশিয়ান যুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সৈয়দ রশিদুল হাসান আনুষ্ঠানিকভাবে উৎবের উদ্বোধন করেন। 

টিএসসি’র উপদেষ্টা ড: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে  উদ্বোধনি অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে এ স্টারকভ, ঢাকায় রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রের পরিচালক ইউরি আই.ম্যাকারভ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিকী। 

উৎসবে যুদ্ধভিত্তিক মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শণ করা হবে। মঙ্গলবার বিকাল ৩ টায় এবং সন্ধ্যা ৭ টায় ‘ব্যালেড অব এ সোলজার’ এবং ‘দ্য স্টার’ চলচ্চিত্র দুটি প্রদর্শিত হবে। বুধবার বিকাল ৩ টায় এবং সন্ধ্যা ৭ টায় প্রদর্শিত হবে যথাক্রমে ‘ফাদার অব সোলজার’ এবং ‘কাম এণ্ড সি’।

ঢাকাস্থ রাশিয়ান বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সমিতি যৌথভাবে এ প্রদর্শণীর আয়োজন করেছে।