২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় গৃহবধুর আত্মহত্যা

ডেমরা থানার দক্ষিণ টেংড়া এলাকায় এক গৃহবধু সিলিং পাখার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস আত্মহত্যা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2005, 05:03 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

পরিবারিক সুত্রে জানা যায়, মৃত রোজিনা আক্তার (২৫), স্বামী  সিরাজুল ইসলাম (৩৫) একটি  ট্রাভেল এজেন্সির এজেন্ট হিসেবে কর্মরত। রোববার বিকেলে রোজিনা তার নিজ কক্ষে প্রবেশ করে সেখানে রাত প্রায় ১০টা পর্যন্ত আবদ্ধ থাকে।

কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙ্গে ঘরে তাকে সিলিংয়ের সাথে  ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

পুলিশ সোমবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে ডেমরা থানায় একটি অপমৃত্যর মামলা হয়েছে।