তত্বাবধায়ক সরকার ব্যবস্থায় প্রাক্তন প্রধান বিচারপতির বলয় থেকে বেরিয়ে আসা প্রয়োজন’
তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে সদ্য বিদায়ী প্রধান বিচারপতিকে নির্বাচিত করার বলয় থেকে বেরিয়ে আসা প্রয়োজন। এ জন্য প্রয়োজন হবে সংবিধানের ৫৮(গ) অনুচ্ছেদ সংশোধন।
সোমবার রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগ আয়োজিত ‘গণতন্ত্র ও নির্বাচন: তত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কারের আবশ্যিকতা’ শীর্ষক এক গোল টেবিল আলোচনায় মূল প্রবন্ধে এ কথা বলা হয়। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সামসুল হুদা হারুন। তত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কারের পক্ষে জনমত গঠন করার জন্য আওযামী লীগ এই গোল টেবল আলোচনার আয়োজন করে।
এতে বলা হয়, বিচারপতিদের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকেও উপদেষ্টামন্ডলীর মধ্যে রাখাটা সমীচিন, কিন্তু সব সময় প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতিদের মধ্য থেকে অনুসন্ধান না করে সব দল ও মতের কাছে গ্রহনযোগ্য ব্যক্তিদের মধ্য থেকে করে বি¯তৃত ক্যানভাসে আসা প্রয়োজন।
প্রবন্ধে বলা হয়, তত্বাবধায়ক সরকার পদ্ধতিতে মতা কেন্দ্রিভূত করে রাখা হয়েছে। এটি এই সরকার ব্যবস্থার একটি দুর্বল দিক। সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্র প্রধান একজন নামমাত্র প্রধান। কিন্তু তত্বাবধায়ক সরকার ব্যবস্থায় এর বিপরীত চিত্র। রাষ্ট্রপ্রধান তখন একই সঙ্গে তিন বাহিনীর প্রধান, তত্বাবধায়ক সরকারও তার নিকট দায়বদ্ধ। এ সব কারণে তত্বাবধায়ক সরকার পদ্ধতিতে মতার ভারসাম্য প্রয়োজন।
প্রবন্ধে আরও বলা হয়, সচেতন প্রতিটি নাগরিকই অনুভব করছে এ দেশের নির্বাচনী ব্যবস্থা এবং তত্বাবধায়ক সরকার পদ্ধতির সংস্কার জরুরি। রাজনৈতিক সংঘাত পরিহার করতে পরবর্তী নির্বাচনের আগেই এটি করা প্রয়োজন বলে সাধারণ মানুষ মনে করে।
গোল টেবিল আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। তিনি বলেন, বিগত নির্বাচনে তত্বাবধায়ক সরকার পদ্ধতিতে ত্র“টি ধরা পড়েছে। এ জন্য আমরা এই ব্যবস্থা সংস্কারের কথা বলছি।
তিনি জানান, তত্বাবধায়ক সরকারের আইন সংস্কারের জন্য দলের একটি উপ কমিটি কাজ করছে। এই কমিটি শিগগিরই সুপারিশ দেবে। এসব সুপারিশ দলের নির্বাহী কমিটিতে পেশ করা হবে। পরে সমমনা দলগুলোর সঙ্গে বসে আলাপ-আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
আলোচনায় অংশ নিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, সংবিধান ও গণতন্ত্র রক্ষা করতে তত্বাবধায়ক সরকার প্রধানকে সৎ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হতে হবে।
তিনি বলেন, আম্পায়ার নিরপেক্ষ না হলে খেলা নিরপেক্ষ হবে না।
ড. কামাল বলেন, নির্বাচন কমিশন সংস্কারে দক্ষিণ আফ্রিকাকে মডেল হিসেবে নেওয়া যায়। সেখানে নির্বাচন কমিশনের লোকবল নিয়োগ, ভোট কার্য তদন্ত ও বিচার করার ক্ষমতা এবং নিজস্ব বাজেট রয়েছে।
বিচারপতি কেএম সোবহান বলেন, আগামী ২২ মে প্রধান বিচারপতির মেয়াদ শেষ হচ্ছে। এই সময়ের আগেই নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে।
তিনি বলেন, সরকার তত্বাবধায়ক সরকার সংস্কারের দাবি না মানলে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে নাÑএই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
তিনি প্রস্তাব করেন, তত্বাবধায়ক সরকার প্রধান কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না। এছাড়া বিদেশী সংস্থাগুলোর মধ্যে শুধু জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাই নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেনÑএমন বিধান করতে হবে।
ব্যারিস্টার আমির-উল-ইসলাম বলেন, আগামী ৩০ বছর যেনো দলীয় ক্যাডাররা তত্বাবধায়ক সরকার প্রধান হতে পারে, জোট সরকার সে ব্যবস্থা পাকাপোক্ত করে রেখেছে।
তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় ১০জনকে ন্যায়পাল হিসেবে নিয়োগ দিতে হবে। তারা তত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অংশ নিয়ে ইতিবাচক ভূমিকা রাখবে।
জাসদের (ইনু) সভাপতি হাসানুল হক ইনু বলেন, তত্বাবধায়ক সরকার সংস্কারের দাবি কোনো অন্যায় দাবি নয়। অথচ এই দাবি উত্থাপন করায় শাসক গোষ্ঠি তেলে বেগুনে জ্বলে উঠেছে। তারা এখন দেশে পারিবারিক রাজতন্ত্র কায়েম করতে চায়।
তিনি বলেন, দলবাজী করা প্রশাসন, দলীয় নির্বাচন কমিশন ও কালো টাকাÑএই তিনটি বিষয় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রধান বাধা।
আলোচনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা জিল্লুর রহমান, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আআমস আরেফিন সিদ্দিক প্রমুখ।
