ইবি’র ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঘ’ ইউনিটের প্রথম বর্ষ ভর্ত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার প্রকাশিত এ ফলাফলে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের এ্যাপলায়েড সায়েন্স এণ্ড টেকনোলোজি অনুষদের তিনটি বিভাগে ভর্তির জন্য মোট ১২০ জন ছাত্র ছাত্রী নির্বাচিত হযেছে।
১৬ মার্চ সকাল ৯টা থেকে নির্বাচিত ছাত্রছাত্রীদের মৌখিক পরীক্ষা শুরু হবে। অপেক্ষমান তালিকায় যারা রয়েছে তাদের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ৩ এপ্রিল সকাল ৯টা থেকে।
