২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ৪ চরমপন্থী নিহত, ৫ পুলিশ আহত

জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের রাজাপুর ও চরকৃষ্ণপুর এলাকায় রোববার পুলিশের সাথে বন্দুক যুদ্ধে চার চরমপন্থী নিহত হয়েছে এবং এ ঘটনায় পাঁচ পুলিশ আহত হয়েছে। পুলিশ ৩০ রাউণ্ড গুলিসহ দুটি বন্দুক উদ্ধার করেছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

পুলিশ সুপার মো. মতিউর রহমান শেখ জানান, সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত হরিণবাড়ীয়ার রাজাপুর ও চরকৃষ্ণপুুর এলাকায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির সদস্যদের গোপন বৈঠক চলাকালে পুলিশ তাদের আস্তানা ঘিরে ফেলে। এ সময় পুুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছুঁড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালালে চার চরমপন্থী নিহত হয়। এদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছে কুদ্দুস (৪০) ও আলম (৩৫)।

ঘটানস্থল থেকে পুুলিশ দুটি বন্দুক ও ৩০ রাউণ্ড গুলি উদ্ধার করেছে।

এদিকে অভিযান পরিচালানার সময় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে। তাদের পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।