৪০ বোতল অবৈধ মদসহ ১ ব্যক্তি গ্রেফতার
উত্তরা থানা পুলিশ শনিবার দিবাগত রাতে ৪০ বোতল মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃত দুলাল (৪৫) আবদুল জব্বারের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটায় তারা উত্তরার উত্তরখান এলাকার মৈনারটেকে দুলালের বাড়ি ঘিরে ফেলে। এসময় পুলিশ তার বাসা থেকে ৪০ বোতল মদ উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে।
পুলিশ আরো জানায়, দুলালকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে দীর্ঘদিন যাবত মৈনারটেক এলাকায় মদ ব্যবসার সাথে জড়িত বলে জানায়।
এ ব্যাপারে উত্তরা থানায় একটি মামলা করা হয়েছে।
