২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোববারের লাকসাম সফর স্থগিত

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোববারের লাকসাম সফর স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ তৈরীর কাজে নিয়োজিত নয়জন ভারতীয়কে গ্রেফতারের পর এই সফরসূচি স্থগিত করা হলো।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

কুমিল্লার এসপি আওরঙ্গজেব মাহবুব শনিবার রাতে এক আকস্মিক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর স্থগিত সংক্রান্ত এই প্রশাসনিক সিদ্ধান্ত জানান।

সংবাদ সম্মেলনে এসপি জানান, প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ তৈরীর কাজে নিয়োজিত কয়েকজনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় গোয়েন্দারা তাদের চ্যালেঞ্জ করে। পরে জানা যায়, এদের মধ্যে নয়জন শ্রমিক ভারতীয় নাগরিক।

এসপি আওরঙ্গজেব মাহবুব জানান, কিভাবে তারা প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ নির্মাণের কাজে যুক্ত হয়েছিল, তা নিয়ে পুলিশ উদ্বিগ্ন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা ভেবেই তার এই সফরসূচি আপাতত স্থগিত করা হলো। গ্রেফতারকৃত নয়জন ভারতীয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।