২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় আদিবাসী নারীকে ধর্ষণের পর হত্যা

জেলার দূর্গাপুরের গারো পাহাড়ে আদিবাসী মহিলা অঞ্জলী রেমাকে (৩৫) সন্ত্রাসীরা ধর্ষণের পর হত্যা করেছে। ঘটনার তিনদিন পরেও পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি। উপরন্তু এই ধর্ষণ ও হত্যার বিষয়ে দূর্গাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 09:03 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

বিলম্বে প্রাপ্ত খবরে জানা যায়, পাঁচকাহনিয়া আদর্শ গ্রামের জনৈক সমীরণ রেমার স্ত্রী ও তিন সন্তানের জননী অঞ্জলী রেমা এলাকায় সাদামাটি প্রকল্পে শ্রমিকের কাজ করতো। গত শুক্রবার সকালে পুলিশ বাড়ির কাছের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সন্ত্রাসীরা ধর্ষণের পর অঞ্জলী রেমাকে খুন করেছে।

এ বিষয়ে দূর্গাপুর থানা পুলিশ জানায়, ওই হত্যার বিষয়ে এখনও তারা কোনও ক্লু খুঁজে পায়নি। তদন্ত অব্যাহত রয়েছে।