কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঢাকা-মাওয়া সড়কের কেরানীগঞ্জে যাত্রিবাহী বাস খাদে পড়ে একজন মহিলাসহ দু জন নিহত হয়।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ৯টার দিকে ২০ জন যাত্রীসহ বাসটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ নিহত দু জনের লাশ উদ্ধার করেছে। নিহত মহিলার (৪০) পরিচয় জানা যায়নি। নিহত আরেক যুবকের (২৫) বাড়ি কেরানীগঞ্জ থানার আব্দুল্লাপুরের রাজারহালট এলাকায়।
