আগামী ৬ এপ্রিল পবিত্র আখেরী চাহার শোম্বা
পবিত্র আখেরী চাহার শোম্বা আগামী ৬ এপ্রিল বুধবার পালিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন সভা কক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব রফিকুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এজেডএম শামসুল আলম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মাওলানা উবায়দুল হকসহ চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
