কিবরিয়ার চেহলাম অনুষ্ঠিত
হবিগঞ্জে গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার চেহলাম শুক্রবার বাদ জুম্ম া তার ধানমণ্ডিস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়।
চেহলাম অনুষ্ঠানে নিহতের পরিবারের সদস্যরা, রাজনৈতিক নেতা ও কর্মী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। তারা নিহত নেতার আত্মার মাগফেরাত কামনা করে পরিচালিত মোনাজাতে অংশ নেন।
চেহলাম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ এবং প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমেদ চ্যেধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জানুয়ারির ২৭ তারিখে হবিগঞ্জে একটি জনসমাবেশে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ চার আওয়ামী লীগ নেতা/কর্মী নিহত হন।
