২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবিলম্বে মংলা বন্দর চালু করতে হবে : মঞ্জুরুল আহসান খান

অবিলম্বে মংলা বন্দর সচল করে এলাকার অর্ধলক্ষ শ্রমিক জনতা রক্ষা করুন। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) শুক্রবার এ দাবি জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খূলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

মংলা শহীদ মিনার চত্বরে মংলা বন্দর বাঁচাও বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি মংলা বন্দর সচল করা ছাড়াও খুলনা জুট মিলসহ বিভিন্ন বন্ধ কল-কারখানা অবিলম্বে চালু করে মংলা বন্দর দিয়ে খুলনার মামালাল আনা-নেয়ার ব্যবস্থার দাবি জানান।

মংলা  বন্দর পৌর চেয়ারম্যান মোল্যা আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে শেখ মনিরুজ্জামান, এইচএম শাহাদাৎ হোসেন, জুলফিকার আলী, এ রহমান, এম নুর আলম এবং নাজমুল হক।