রাজশাহী ত্যাগ করেছেন বিতর্কিত এসপি মাসুদ মিয়া
অবশেষে রাজশাহী ছাড়তে বাধ্য হলেন বাংলা ভাই’র ঘনিষ্টজন হিসেবে পরিচিত বিতর্কিত এসপি মাসুদ মিয়া। শুক্রবার তাকে স্ট্যান্ড রিলিজ করার পর এক সপ্তাহ ধরে রাজশাহীর পুলিশ প্রশাসনে যে অচলাবস্থা চলছিল তার অবসান হয়েছে বলে মনে করছে পুলিশ প্রশাসন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মার্চ রাজশাহী থেকে মাসুদ মিয়াকে বদলি করা হয়। কিন্তু তিনি এ আদেশ অমান্য করে রাজশাহীতে থাকার জন্য জোর তদবির চালান।
কিন্তু শুক্রবার পুলিশের আইজি তাকে দায়িত্ব ছেড়ে দিয়ে রাজশাহী ত্যাগের নিদের্শ দেন।
