২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসের মধ্যেই র‌্যাবের নিজস্ব বিধিমালা প্রণয়ন

আগামী এক মাসের মধ্যেই র‌্যাবের নিজস্ব বিধিমালা প্রণয়ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 09:16 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

বৃহস্পতিবার র‌্যাবের প্রধান কার্যালয়ে ডিজি আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

নিজস্ব বিধিমালা চূড়ান্ত হওয়ার পর র‌্যাবের কোনও কর্মকর্তা অপরাধ করলে তার শাস্তির ব্যবস্থা র‌্যাব কর্তৃপক্ষই করতে পারবে।

র‌্যাব এর সাতটি ব্যাটালিয়নের অধিনায়ক, বিভিন্ন অধিদপ্তরের পরিচালক এবং অন্যান্য উচ্চপদস্থ র‌্যাব কর্মকর্তগণ সভায় উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, দেশব্যাপী সংঘটিত বোমা বিস্ফোরণ, অস্ত্র ও মাদক চোরাচালান এবং জমি দখলের সাথে যেসব রাজনৈতিক এবং অরাজনৈতিক গডফাদার জড়িত, তাদের তালিকা প্রণয়ন এবং জীবন-বৃত্তান্ত তৈরী করার সিদ্ধান্তও সভায় নেওয়া হয়।

র‌্যাব এর গোয়েন্দা তৎপরতা আরো জোরদার এবং শক্তিশালী করার ওপরও জোর দেয়া হয় এই সভায়।

সূত্র জানায়, সভার সিদ্ধান্ত অনুযায়ী খুব শীগগিরই দেশব্যাপী মাদকবিরোধী শক্তিশালী অভিযান শুরু হবে।

র‌্যাব সূত্র জানায়, এই সংগঠন গঠন করার পর এ পর্যন্ত ১২৭ র‌্যাব কর্মকর্তাকে দুর্নীতির কারণে নিজ নিজ বাহিনীতে ফেরত পাঠানো এবং বিচার করা হয়েছে।

সূত্র জানায়, র‌্যাব সদস্যদের উচ্চতর প্রশিক্ষণের জন্য গাজীপুরের আর্মি কমান্ডো ব্যাটালিয়নের জায়গায় একটি ট্রেনিং স্কুল প্রতিষ্ঠার ব্যাপারটিও চূড়ান্ত করা হয়েছে।

এছাড়া তিনটি নতুন ব্যাটালিয়ন এবং সদর দপ্তরে তথ্যপ্রক্তুক্তি বিষয়ক একটি নতুন অধিদপ্তর চালু করার বিষয়টিও নিয়েও সভায় আলোচনা হয়।