২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় স্বর্ণের দোকান লুটের অভিযোগে র‌্যাব সদস্য গেপ্তার

কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভা এলাকার একটি বানিজ্যক কেন্দ্রে একটি স্বর্ণের দোকান লুটের ঘটনায় পুুলিশ এক র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 07:27 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

দীর্ঘ তদন্তের পর পুলিশ চট্টগ্রামের র‌্যাব সদস্য হুমায়ন কবিরকে গ্রেফতার করে চকরিয়া আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে।

পুলিশ সুত্র জানায়,  ২০০৪ সালের ২ ডিসেম্বর সন্ধ্যায় র‌্যাবের পোশাক পরে ৫/৬ জন দু®কৃতিকারী চকরিয়া পৌরসভাধীন সমবায় মার্কেটের মডার্ণ স্বর্ণতারা  জুয়েলার্সে র‌্যাব পরিচয় দিয়ে প্রায় ১০০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।  পুলিশ ঘটনাস্থল পরিদর্শনকালে দু®কৃতিকারীদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে। ওই মোবাইলের সূত্র ধরে পুলিশ তদন্ত চালিয়ে নিশ্চিত হয় যে মোবাইল সেটটি র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) চট্টগ্রাম-৭ এর সদস্য হুমায়ন কবিরের।

গত ২৫ ডিসেম্বর চকরিয়া থানার এস. আই ও মামলার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম র‌্যাব সদস্য হুমায়ন কবির স্বর্ণের দোকান লুটের ঘটনায় জড়িত রয়েছে মর্মে চট্টগ্রাম-৭ র‌্যাব কর্তৃপকে লিখিতভাবে অবহিত করে।

র‌্যাব কর্তৃপক্ষ স্বর্ণের দোকান লুটের ঘটনায় জড়িত থাকা নিশ্চিত হয়ে হুমায়ন কবিরকে তার মূল কর্মস্থল মাতৃ ইউনিট, বি এন এস ইশাখান (নৌবাহিনী) ফেরত পাঠানো হয়। গত ৮ মার্চ মঙ্গলবার তাকে নৌবাহিনীর চাকরি থেকে বহিষ্কার পূর্বক চকরিয়া থানা পুলিশের সোপর্দ করা হয়।

এ ব্যাপারে চকরিয়া থানা সুত্র জানায়, গ্রেফতারকৃত কবিরের কাছ থেকে ঘটনার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে চকরিয়া আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত হুমায়ন কবির (২৫) পটুয়াখালী জেলার পীরতলা এলাকার মোঃ ইয়াসিন হাওলাদারে পুত্র। সে নৌবাহিনীর টপ-১ (টু পাস) এ চাকরি করতো।