২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের অধীনে শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এক লক্ষ ৮০ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 06:24 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পরীক্ষা অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এবছর ১,১২,০০০ আসনের বিপরীতে মোট ১,৮০,৮৬৭ পরক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। সারাদেশে মোট ৯৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে নতুন কোনও কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেলে ভর্তি পরীক্ষার পর আসন সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

মোট ১,১২,০০০ আসনের মধ্যে মানবিক বিভাগের জন্য ৬৯,৫২০টি, বিজ্ঞান বিভাগের জন্য ২৪,৫৫৫টি এবং বানিজ্য বিভাগের জন্য বাকি ৩৪,৯৩০টি আসন  বরাদ্দ রয়েছে।

মোট ১,৮০,৮৬৭ জন ভর্তি পরীক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগে ৬৯,২৭২ জন, বিজ্ঞান বিভাগে ৪৩,৬২৮ জন এবং বাণিজ্য বিভাগে ৬৭,৯৬৭ জন পরীক্ষার্থী ভর্তি ফরম জমা দিয়েছে।

পরীক্ষা শেষে শিক্ষার্থীরা দেশের ১৩৭ টি সরকারি কলেজে ভর্তির সুযোগ পাবে। 

মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য সকল বিভাগের জন্য একশ নম্বরের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হবে।