২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে নৈশ্যপ্রহরীর রহস্যজনক মৃত্যু

জেলা শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার একটি স’মিলে বুধবার রাতে এক নাইট গার্ডের রহস্যজনক মৃত্য হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2005, 03:23 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

নিহত জয়নুল হক (১৬) সদর উপজেলার বান্দিগড় গ্রামের ইসমাইল হোসেনের পুত্র।

সূত্র জানায় গত বুধবার রাতে প্রতিদিনের ন্যায় মিল পাহাড়া দিতে আসে দেয়াকালে এবং পাহাড়ারত অবস্থায় তার মৃত্য ঘটে। পুলিশ বৃহস্পতিবার সকালে  তার লাশ উদ্ধার  করে।

লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিবার এই মৃত্যুকে হত্যাকান্ড বলে দাবি করেছে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।