২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাম না দেয়ায় কর্মচারীকে রড দিয়ে পিটিয়ে আহত, ওসি ক্লোজ

সালাম না দেয়ায় জেলার ভুমি অফিসের এক এমএলএসএসকে রড দিয়ে পিটিয়ে আহত করেছে নিকলী থানার ওসি। ঘটনার প্রতিবাদে কর্মচারীরা কর্মবিরতির ঘোষণা দিলে বুধবার ওসিকে ক্লোজ করা হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 09:31 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

ঘটনার বিবরণে জানা যায়, নিকলী ভুমি অফিসের এমএলএসএস কামাল উদ্দিন মঙ্গলবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফিরছিল।  ওই রাস্তা দিয়ে ওসি আলম সরকার যাওয়ার পথে  সালাম না দেয়ায় ওসি কামালকে অশ্লিল ভাষায় গালাগাল করে এবং একপর্যায়ে রড দিয়ে তাকে মারধোর করে।

কামালকে গুরুতর অবস্থায় তাৎক্ষণিক নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে নেয়া হয়।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সরকারী অফিস পাড়ায় কর্মচারীরা বিক্ষুদ্ধ হয়ে কর্মবিরতি ঘোষণা করলে পুলিশ প্রশাসন ওসি আলমকে ক্লোজ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দিয়েছেন।

আহত কামাল এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।