২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির উপাচার্যের কর্মকাণ্ড তদন্তের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ২৩ শিক্ষক

সরকারের কাছে অযোগ্য, স্বেচ্ছাচারী ও দুর্র্নীতিবাজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের এ পর্যন্ত সকল কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 08:23 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

জাতীয়তাবাদী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের ২৩ শিক্ষক এক যুক্ত বিবৃতিতে উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের বিগত এক বছরের সকল কর্মকাণ্ডের তদন্তের দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন অধ্যাপক আবু সাঈদ খান, অধ্যাপক এম সলিমুল্লাহ, অধ্যাপক আফম উবায়দুর রহমান প্রমুখ।

তারা অভিযোগ করেছেন, উপাচার্য দুর্নীতির মাধ্যমে মেধাতালিকার বাইরে বিভিন্ন কোটায় নিয়ম বহির্ভূতভাবে শতাধিক ছাত্রছাত্রী ভর্তি করেছেন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সভাপতি হিসেবে উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে নিজে সভাপতির পদ দখল করে অযোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছেন। পরিবেশ ও প্রাণিবিদ্যা বিভাগে পিএইচডি ডিগ্রিধারী থাকা সত্ত্বেও শুধু মাস্টার্স ডিগ্রিধারীকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া নিয়োগ বন্ধ থাকা সত্ত্বেও অতিরিক্ত শিক্ষক নিয়োগ ও শিক্ষকদের বাসা বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন বিবৃতিদাতারা। তারা এ ব্যাপারে তদন্তের জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান।

অভিযোগের ব্যাপারে উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বলেন, সব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। আমার বিরুদ্ধে কুপ্রচারণা চালানো হচ্ছে।