দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতির জন্য সুষ্ঠু কর্ম পরিকল্পনা জরুরি: খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কামাল ইবনে ইউসুফ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতির জন্য সুষ্ঠ কর্ম পরিকল্পনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
মন্ত্রী বুধবার ত্রাণ ভবন মিলনায়তনে দুর্যোগ মোকাবেলায় করণীয় শর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রনালয়ের সচিব মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক বিশেষজ্ঞগণ বক্তব্য রাখেন। কর্মশালায় সরকারি-বেসরকারি সংস্থার ২৪ জন উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেয়ার জন্য আমাদেরকে আরও নিখুঁত পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তিনি এ ব্যাপারে কর্মশালায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি সুপারিশমালা প্রণয়নের আহ্বান জানান।
