২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে শ্বশুরবাড়িতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

যশোরে শ্বশুরবাড়িতে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। নিহত ব্যবসায়ীর নাম মোশারফ হোসেন (৪০)। ঘটনাটি ঘটেছে যশোর উপশহরের এক নং সেক্টরের এ ব্লকে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

এলাকাবাসীর দাবি, তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা রাখা হয়। তবে শ্বশুরপক্ষীয়রা জানায়, প্রথমে ফিনাইল পান করে এবং পরে গাছে দড়ি দিয়ে মোশারফ আত্মহত্যা করেছে। বুধবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, মোশাররফ কয়েকদিন যাবত নড়াইল থেকে যশোরে তার শ্বশুরবাড়ি কাজী মোল্লার বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে মোশারফের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার বাম হাতে লম্বা কাটা চিহ্ন দেখা গেছে। নিহত মোশারফ হোসেন ঢাকায় মধুমতি কেমিক্যাল নামে একটি প্রতিষ্ঠানের মালিক বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার পোটখোল এলাকায়।