বিবিসি ও এসসিবিএ’র সচিবদের ওপর হাইকোর্টের রুল জারি
সুপ্রিম কোর্ট বার এ্যাসেশিয়েশনের নির্বাচনের আগে কেন ভোটার তালিকায় ২৪ আইনজীবীর নাম অন্তর্ভূক্ত করা হবে না সে ব্যাপারে কারণ দর্শানোর জন্য বাংলাদেশ বার কাউন্সিল (বিবিসি) এবং সুুপ্রিম কোর্ট বার এ্যাসোশিয়েশনের (এসসিবিএ) সচিবদের ওপর রুল জাারি করেছে হাইকোর্ট।
আদালত তাদেরকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। এ্যাডভোকেট মাহবুবুল আলম এবং এ্যাডভোকেট আবদুল লতিফ পালোয়ানসহ ২৪ জন আইনজীবীর দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এমএ মতিন এবং বিচারতি এএফএম আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আগামী ১৩ মার্চ শুনানির দিন ধার্য করেন।
সম্প্রতি বার কাউন্সিলের তালিকাভুক্ত ২৪ আইনজীবী এসসিবিএ’র ভোটার তালিকায় তাদের নাম অন্তর্ভূক্তির আবেদন জানান। কিন্তু এপ্রিলের ১ তারিখে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হবে বলে বার কাউন্সিল তাদেরকে নোটিশ দেয়।
আগামী ২৯ ও ৩০ মার্চ তারিখে সুপ্রিম কোর্ট বার এ্যসোসিয়েশন’র নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনে ওই আইনজীবীরা ভোট দিতে পারবেন না। এর পরিপ্রেক্ষিতে ওই্ ২৪ আইনজীবী হাইকোর্টে বিবিসি’র নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দাখিল করে।
আদালতে বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ।
