২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলুপ্ত ব্যুরো’র ৪৯ শূন্য পদে নিয়োগের সুপারিশ, এক সদস্যের আপত্তি

বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো’র(বিএসি) শূন্য ৪৯ পদে নিয়োগের সুপারিশের সিদ্ধান্ত নিযেছে দুর্নীতি দমন কমিশন (এসিসি)। তবে কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি সুলতান হোসেন খান এবং কমিশনার মনিরুদ্দিন আহমেদ নিযোগের সুপারিশ সম্বলিত ফাইলে স্বক্ষর করলেও অপর এক কমিশনার মনিরুজ্জামান মিয়া জোর আপত্তি জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সুপারিশকৃত শূন্য পদে ২০ জন সেনা কর্মকর্তাকে নিযোগের সিদ্ধান্তও ছিল বলে কমিশন সূত্র জানিয়েছে। দু এক দিনের মধ্যেই কমিশন ওই পদগুলোতে নিয়োগের জন্য  মন্ত্রী পরিষদ বিভাগের কাছে সুপারিশ করে একটি চিঠি পাঠাতে পারে ।

তবে বিডিনিউজের সাথে আলাপকালে কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুলতান  হোসেন খান এই নিয়োগদানের সুপারিশের বিয়য়টি অস্বীকার করেন।

সরকার নতুন কমিশন গঠনের পরপরই দুর্নীতি দমন ব্যুরোর সকল কর্মকর্তাকে ‘রিজার্ভ’ ঘোষণা করে।

কমিশনের এই নতুন পদক্ষেপে খোদ কমিশনেরই কিছু কর্মকর্তা বিস্ময় প্রকাশ করেন।

প্রস্তাবিত পদগুলোতে সেনা সদস্য, কাস্টমস, রাজস্ব এবং পুলিশ বিভাগ নিয়োগ করা হতে পারে জানা যায়।

সুপারিশকৃত ওই পদগুলোর মধ্যে রয়েছে মহাপরিচালক (১টি), পরিচালক (৩টি) এবং উপ-পরিচালক।