অপহরণের সাতদিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার
জেলার চর জব্বার থানা পুলিশ মঙ্গলবার বার বাংলা বাজার নূরানী মাদ্রাসার পাশ্ববর্তী একটি ডোবা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে।
জানা যায়, চলতি মাসের ১ তারিখে আজগর হোসেন (১৬) কে চরক্লার্ক ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে অপহরণ করা হয়েছিল। পরে গত বৃহস্পতিবার বিকালে জয়নাল নামে এক ব্যক্তি মোবাইলে আজগরের পিতার কাছে ছেলের মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা নিয়ে বাংলা বাজারের দক্ষিণে বট তলায় রাখতে বলে। অন্যথায় তার ছেলেকে হত্যার হুমকি দেয়।
পরে পুলিশ মোবাইল নাম্বারের সূত্র ধরে চর ক্লার্ক ইউনিয়নের খাসির হাট থেকে ওই মোবাইল সেন্টারের মালিক আলাউদ্দিনকে গ্রেপ্তার করে। আলাউদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ একই এলাকা থেকে জয়নালকেও গ্রেপ্তার করে।
মঙ্গলবার খবর পেয়ে স্থানীয় নূরানী মাদ্রাসার পাশ্ববর্তী একটি ডোবা থেকে পুলিশ আজগরের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।
