২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু মামলার বাদিদের ২৯ মার্চের মধ্যে বিবৃতি পেশ করার আদেশ দিয়েছে হাইকোর্ট

চার শিশুসহ একই পরিবারের দশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগে হাইকোর্ট চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি, তদন্ত কর্মকর্তা, একজন সাব ইন্সপেক্টর এবং বাদি হাজী মোহাম্মদ সমিরুদ্দিনকে মার্চের ২৯ তারিখের মধ্যে আদালতের কাছে অ্যাফিডেভিটের মাধ্যমে তাদের বিবৃতি পেশ করার আদেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 08:15 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

মঙ্গলবার শুনানির সময় অভিযুক্ত ওসি নজরুল ইসলাম, আইও মোফাজ্জল হোসেন, এসআই জাহিদুল ইসলাম এবং হাজি মোহাম্মদ সমিরুদ্দিন আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন এবং প্রায় দু ঘণ্টা ধরে তারা দাঁড়িয়ে শুনানির বিবরণ শোনেন।

বিচারপতি এমডি একে বদরুল হক এবং বিচারপতি এমডি ফজলুর রহমানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আগামী মাসের ২ তারিখে পরবর্তী শুনানির ধার্য করেন।

আদালত হাজি সমিরুদ্দিনকে ওইদিন সশরীরে উপস্থিত হওয়ার আদেশ দেন এবং মহানগর ম্যাজিস্ট্রেটকে দু সপ্তাহের মধ্যে মামলা সংক্রান্ত কাগজপত্র জমা দেয়ার নির্দেশ দেন।

আদালত পরবর্তী শুনানির দিন হাজি সমিরুদ্দিনের আদালতে হাজিরা নিশ্চিত করার আদেশ দেন এবং ওইদিন ওসি, আইও, এবং এসআইকে ব্যক্তিগতভাবে উপস্থি হওয়া থেকে অব্যাহতি দেন।

অভিযুক্তদের পক্ষে ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং অ্যাডভোকেট শেখ আখতারুল আসলাম মামলা পরিচালনা করেন। অন্যদিকে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন ডিএজি গোলাম কিবরিয়া।

চট্টগ্রামের কোতয়ালি থানায় চার শিশুর বিরুদ্ধে  মামলা করা কেন অবৈধ হবে না এই মর্মে হাইকোর্ট চলতি মাসের ১ তারিখে স্বরাষ্ট্র সচিব, আইজিপি এবং চট্টগ্রামের ডিসিসহ নয় সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সোয়োমটো রুল জারি করেন।

রুলের বাকি ছয় বিবাদি হলেন, চট্টগ্রামের প্রধান মহানগর ম্যাজিস্ট্রেট, মামলার বাদি হাজি মোহাম্মদ সমিরুদ্দিন, কোতোয়ালি থানার ওসি এবং এক সাব ইন্সপেক্টর, মামলার আইও এবং চট্টগ্রাম কেন্দ্রীয় জেলের জেইলার।

চার শিশুর বিরুদ্ধে মামলা গ্রহণ এবং অভিযুক্ত এক শিশুকে অবৈধভাবে ডিটেনশন দেওয়ায় কেন তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে আদালত ওসি, আইও, এসআই এবং মামলার বাদির বিরুদ্ধে রুল জারি করে।

হাইকোর্ট মার্চের ৮ তারিখে তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

চট্টগ্রামের নন্দকাননের গোলাপ সিং লেনের হাজি মোহাম্মদ সমিরুদ্দিন সাগর নাথ, হৃদয় নাথ, ধনঞ্জয় নাধ ওরফে দুর্জয় নাথ এবং বিজয় নাথসহ তাদের বাবা-মার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় ফেব্র“য়ারির ১ তারিখে মামলা দায়ের করেন।

এর প্রেক্ষিতে এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ দুই বছরের সাগর নাথ ও তার মা মিনতি নাথকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের ১৫ দিন পরে তারা জামিনে মুক্তি পায়।

অন্যদিকে ফেব্র“য়ারির ২৮ তারিখে  তাদের মায়েদের কোলে চড়ে চার শিশু সিএমএম কোর্টে হাজির হয়। 

হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে আপিল বিভাগ চার সপ্তাহের জন্য মামলার তদন্ত স্থগিত করার আদেশ দেয়।

মামলার বাদি হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করায় শেষে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি আমরুল কবির চৌধুরী এ আদেশ দেন।