২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ইঁদুর মারার নির্দেশ

বাগেরহাটে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে ইঁদুর মারার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. মঈন উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোমবার জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান উদ্বোধনকালে তিনি বলেন, প্রতিটি বাড়িতে ফসলের জন্য ক্ষতিকর ইঁদুর রয়েছে। পাশাপাশি প্রতিটি বাড়িতে স্কুল পড়–য়া ছাত্রছাত্রীও আছে। প্রত্যেক শিক্ষার্থী যদি একটি করে ইঁদুর মারে তবে লক্ষাধিক ইঁদুর নিধন সম্ভব হবে।

আয়োজকরা জানান, জেলায় কৃষকদের মাধ্যমে আড়াই লাখ ইঁদুর নিধনের লক্ষ্যমাত্রা সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে।