আশাশুনিতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
জেলার অশাশুনিতে এক বৃদ্ধকে সোমবার রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে উপজেলার বসুখালীর আমজাদ ও নুরুর নেতৃত্বে একদল সন্ত্রাসী আব্দুল হাকিম গাজীর (৭২) চিংড়ি ঘেরের বাঁধ কেটে দেয়। এসময় আব্দুল হাকিম তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারধর করতে শুরু করে।
বৃদ্ধের স্ত্রী জোহরা খাতুন আশংকাজনক অবস্থায় তাকে ঘের থেকে বাড়ি নিয়ে আসার পর পরই তার মৃত্যু হয়।
