২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট জেলার জন্য ১ দশমিক ৭ বিলিয়ন টাকার সমন্বিত সেচ প্রকল্প

১ দশমিক ৭ বিলিয়ন টাকার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের আটটি জেলাকে সমন্বিত সেচ প্রকল্পের আওতায় আনা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সম্প্রতি প্রাক-একনেক সভায় ‘পূর্বাঞ্চলীয় সমন্বিত উন্নয়ন প্রকল্প’  নামে পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পের অনুমাদন করা হয়।

বাংলাদেশ এগ্রিকালচার ডেভলপমেন্ট কর্পোরেশনের (বিএডিসি) একজন সিনিয়র কর্মকর্তা জানান, এডিপি তালিকাভূক্ত কর্মসূচির আওতায় কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভিবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর এবং চাঁদপুর এই আটটি জেলার ৫৮ টি উপজেলায় সেচ ব্যবস্থার উন্নয়ন করা হবে। 

ওই কর্মকর্তা বলেন, এ সমন্বিত সেচ প্রকল্পের মাধ্যমে জেলাগুলোর  ১ দশমিক ২৫৮ মিলিয়ন হেক্টর আবাদি জমি সেচের আওতায় আসবে এবং এত দেশের ১৮ দশমিক ৮৭ মিলিয়ন মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। 

বিএডিসি এবং ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এক্সটেনশন’র দুজন প্রকল্প পরিচালকের তত্ত্ববধানের প্রায় ২১৯ জন কমকর্তা, কর্মচারী এ প্রকল্পে কাজ করবে।

কর্মকর্তারা জানান, প্রকল্পের উদ্দেশ্য হলো মাটির ওপরে এবং নিচে সমানভাবে পানি সরবরাহ নিশ্চিকরত, খাল খনন, পুরনো ডিজেল চালিত লিফট পাম্পের জায়গায় বিদ্যুৎ চালিত লিফট পাম্প চালু, গভীর নলকূপ স্থাপন ও প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা।

অন্যদিকে বিএডিসি’র অপর এক কর্মকর্তা জানান, মাটির নিচের মাত্র ৪৩ ভাগ পানি সেচ ব্যবস্থায় ব্যবহৃত হয়। কিন্তু পাইপ স্থাপনের মাধ্যমে ৮০ শতাংশ পানি সেচে ব্যবস্থায় কাজে লাগানো সম্ভব।

ফেব্র“য়ারির ২৮ তারিখে একনেক সভায় বিএডিসি আট জেলার সেচ উন্নয়নে দুটি প্রকল্পের প্রস্তাব করে।

পরিকল্পনা কমিশনের সদস্য আলী ইমাম মজুমদারের সভাপতিত্বে  সভায় একই ধরনের হওয়ায় বিএডিসিকে  দুটি প্রকল্প সমন্বিত করতে বলা হয়।