কেরানীগঞ্জে যৌতুকের কারণে স্বামীর হাতে স্ত্রী খুন
যৌতুকের কারণে কেরানীগঞ্জের নয়াবাজার এলাকায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছে এক পাষণ্ড স্বামী। নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, যৌতুকের কারণে ছয় দিন পূর্বে স্বামী আওলাদ হোসেন স্ত্রী রওশন আরার (২৫) গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
রওশন আরার আর্ত চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘ ছয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার দুপুর ১ টার সময় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মামলা না করার জন্য ঘাতক স্বামী নিহতের পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘাতক স্বামীকে গ্রেফতার করতে পারেনি।
