২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. নাজরীনের মরদেহ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য কুমিল্লায় নেয়া হয়েছে

ডা. নাজরীন এবং তার গৃহপরিচারিকা খুন হওয়ার ১২ ঘন্টা পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 06:01 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সোমবার রাতে ধানমন্ডি থানা পুলিশ সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে ডা. নাজরীন (৪৫) এবং তার গৃহপরিচারিকা পারুলের (১৩) লাশ উদ্ধার করে।

ধানমন্ডি থানার এস আই ফাতেমা বেগম বিডিনিউজ-কে জানান, ডা. নাজরীনের স্বামী ঢাকার বাইরে থাকায় তার (নাজরীন) এক আত্মীয় এ খুনের ব্যাপরে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ  জিজ্ঞাসাবাদের জন্য  বাড়ির সিকিউরিটি গার্ড মোসলেম উদ্দিনকে আটকে রেখেছে।

পুলিশ জানায়, নাজরীনের স্বামী ড. আফসার উদ্দিন ঘটনার সময় অফিসের কাজে বগুরায় ছিলেন এবং তিনি মঙ্গলবার সকালে ঢাকায় এসে পৌছান। তিনি  ময়নাতদন্ত শেষে নাজরীনের মরদেহ  গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে সমাহিত করার জন্য নিয়ে যান।

এদিকে এ মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আমিরুলকে গ্রেফতারের জন্য নওগাঁর উদ্দেশে রওনা হয়েছে।

পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ডা. আফসার উদ্দীনের ভাগ্নে  আমিরুল ইসলামকে এই খুনের ব্যপারে সন্দেহ করা হচ্ছে। জোড়া খুনের ঘটনার পরই সে পালিয়ে যায়।

এস আই  ফাতেমা বলেন, আমরা আমিরুল ইসলামকে খুঁজে বের করার যথাসাধ্য চেষ্টা করছি।  এ খুনের সাথে তার সম্পর্ক রয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।

পুলিশ জানায়, কয়েক মাস ধরে আমিরুল ডা. নাজরীনের পরিবারের সাথে বসবাস করে আসছিল।

এ হত্যাকান্ডের পর আমিরুলকে একটি ব্যাগ নিয়ে বাসা ছাড়তে দেখেছে প্রতিবেশিরা।

আমিরুল ইসলাম নওগাঁ জেলার পতœীতলা উপজেলার আকবারপুর গ্রামের চান মোহাম্মদ মন্ডলের ছেলে।