২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া বিমান বন্দরে ৩৮ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা আটক

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর(জেডআইএ) থেকে প্রায় ৩৮ লাখ টাকা মুল্যের অবৈধ বিদেশি মুদ্রা আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। সোমবার রাতে সিঙ্গাপুরগামী এক যাত্রীর কাছ থেকে এই মুদ্রা আটক করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 05:35 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

বিমানবন্দর সূত্র জানায়, কাস্টমস অফিসাররা মনির হোসেন (৩০) নামের  যাত্রীকে এই অবৈধ মুদ্রা রাখার দায়ে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস অফিসার এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সোমবার রাতে সিঙ্গাপুরগামী সকল যাত্রীর উপর কড়া নজর রাখেন।

তারা সন্দেহজনক ভাবে বোর্ডিং ব্রিজ অতিক্রম করার সময় মনির হোসেনকে থামান। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তার কাছ থেকে ৩৮ লাখ টাকা মূল্যের ব্রিটিশ পাউন্ড স্টার্লিং এবং ইউরো উদ্ধার করেন। মনির হোসেন এসকিউ৪৩৬ নং ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছিলেন।

মনিরকে পরে বিমানবন্দর পুলিশের কাছে সোপর্দ করা হয়।