২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনদিন ব্যাপী সিনটিলা বিজ্ঞান মেলা বুধবার শুরু হচ্ছে

রাজধানীর সেন্ট যোসেফ হাইস্কুল প্রাঙ্গণে তিনদিন ব্যাপী সিনটিলা বিজ্ঞান মেলা বুধবার আরম্ভ হবে। সেন্ট যোসেফ হাইস্কুলের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস্ পেরেরা সিনটিলা সায়েন্স ক্লাব আয়োজিত এই মেলার উদ্বোধন করবেন। ক্লাবটি ১৯৬২ সাল থেকে বিজ্ঞান মেলা আয়োজন করে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 03:58 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

এই মেলায় তৃতীয় শ্রেণী থেকে একাদশ শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা প্রায় ৩০০টি প্রজেক্ট প্রদর্শন করতে পারবে। মেলায় অঙ্কন প্রতিযোগিতার ও আয়োজন করা হবে।

এর সমাপনী দিন (শুক্রবার) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. শামসুল আলম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।