পাইপলাইন শর্ত নিয়ে চূড়ান্ত প্রস্তাব প্রনয়ণে কমিটি গঠনের প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন
ত্রিদেশীয় পাইপলাইন নির্মাণে রাইট অব ওয়ে দেয়ার বদলে বাংলাদেশের তিন শর্ত নিয়ে চূড়ান্ত প্রস্তাব প্রনয়ণের জন্যে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। জ্বালানি বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠন করা হবে।
সূত্র জানায়, গত সপ্তাহে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রস্তাব দেয়া হয়েছিল।
ভারতকে দেয়া বাংলাদেশের শর্ত তিনটি হচ্ছে নেপাল ও ভূটানের সাথে স্থল পরিবহন এবং দেশগুলো থেকে জলবিদ্যুৎ আমদানীর জন্যে ভারতীয় করিডোর ব্যবহারের সুবিধা এবং ঢাকা ও দিল্লীর মধ্যে বাণিজ্য বৈষম্য কমিয়ে আনা।
মায়ানমার-বাংলাদেশ-ভারত ত্রিদেশীয় গ্যাস পাইপলাইন নির্মাণের জন্যে ঢাকা মন্ত্রী পর্যায়ের এবং টেকনোকমার্শিয়াল কমিটির বৈঠকে শর্তগুলো তুলে ধরে।
এরপর ভারতের পক্ষ থেকে এই তিনটি বিষয়ে সুর্নিদিষ্ট প্রস্তাব চাওয়া হয়।
