২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ২৫০ শয্যা হাসপাতালের নার্সদের আল্টিমেটাম

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের স্টাফনার্স রহিমার ওপর হামলাকারী বাবুর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার নার্সদের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সমাবেশে নার্সরা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষি ব্যক্তিকে গ্রেপ্তার না করা হলে তারা ধর্মঘট ডাকতে বাধ্য হবে।

জানা যায়, গত ৩ মার্চ ওই হাসপাতালের সিনিয়র স্টাফ রহিমা (৩০)কে হাসপাতাল সংলগ্ন জননী ফার্মার প্রতিনিধি বাবু শারীরিকভাবে লাঞ্চিত করে। এ ব্যাপারে হাসপাতালের তত্বাবধায়ককে অবহিত করা হলেও এ পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নেয়া হয়নি।