২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে চার ঘন্টা ব্যাপি সংঘর্ষে শতাধিক আহত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ৪ ঘন্টাব্যাপী সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। সোমবার কুশলী গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে মারাত্মক আহত ২৫ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 07:33 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

গ্রামবাসিরা জানায়, একজন দোকানীর ২০ টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে কুশলি গ্রামের মোহাম্মদ আলী গ্র“প ও মাহবুব গ্র“পের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এর আগে দুইদিন ধরে তারা সংঘর্ষের প্রস্ততি নেয়। রোববার রাতে উভয় গ্র“প পরের দিন সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘোষণা দেয়।  

সোমবার ফজরের নামাজ শেষে কুশলি গ্রামের  লোকজন ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ১০ টা পর্যন্ত একটানা সঙঘর্ষ চলে। এ সময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং চারদিকে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো গ্র“প থানায় মামলা দায়ের করেনি।