সমাজকল্যাণ মন্ত্রীকে সিএমএইচ-এ ভর্তি করা হয়েছে
সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে রোববার রাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তার অবস্থা উন্নতির দিকে।
রোববার সকালে পেটে প্রচন্ড ব্যথা হলে প্রথমে তাকে নগরীর ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। তার পিত্তথলিতে পাথর পাওয়া গেছে।
মন্ত্রী তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।
