২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় গ্রাম পুলিশকে জবাই করেছে সর্বহারারা

জেলার তালা উপজেলার জালালপুর গ্রামে সর্বহারারা রোববার বাড়ি থেকে ডেকে নিয়ে এক গ্রাম পুলিশকে জবাই করে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাতক্ষীর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 09:43 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

পুলিশ জানায়, ১২/১৩ জনের একটি সন্ত্রাসী গ্র“প তালা উপজেলার শ্রীমন্তকাঠি গ্রামের দুলাল সরকারকে (৩৫) বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

রোববার সকালে জালালপুর রোডের কাছে তার মৃতদেহ পাওয়া যায়। জানা যায়, দুলাল জালালপুর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের কাজ করত।

শাহাদত ফকির ও সোহরাব নামে দুই সন্ত্রাসীকে পুলিশ সন্দেহ করছে। পুলিশের ধারণা তারাই দুলালকে হত্যা করেছে।

নিহতের স্ত্রী অরুনা সরকার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।