সাতক্ষীরায় হত্যা মামলায় ৩ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ
সাতক্ষীরায় হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। অতিরিক্ত দায়রা জজ (তৃতীয়) আদালতের বিচারক ওসমান হায়দার রোববার এই রায় প্রদান করেন। মামলার অপর চার আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
১৯৯৮ সালের ইয়ার আলী হত্যা মামলায় আদালত যে তিনজনের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছেন তারা হলেন জাহিদ হাসান, আব্দুল হামিদ ও হাফিজুল।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নাথপুর গ্রামের ইয়ার আলী ১৯৯৮ সালের ১২ ফেব্র“য়ারি তার ভাড়ার মোটর সাইকেলে যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে তাকে জবাই করে হত্যা করে যাত্রীবেশী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।
আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে রোববার জনাকীর্ণ আদালতে এই রায় প্রদান করেন। মামলায় অপর চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
