জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরখাস্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আকন্দকে বরখাস্ত করা হয়েছে। জাবি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অপরাধে তাকে বরখাস্ত করে।
বিশ্ববিদ্যালয়ের উপচার্য নতুন প্রক্টর হিসেবে তার স্থলে ট্রেজারার উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক সৈয়দ কামরুল হাসানকে নিয়োগ প্রদান করেছেন।
জাবি উপাচার্য জাতীয়বাদী ছাত্রদলের চাপের মুখে আকন্দকে বরখাস্ত করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছে একটি সূত্র।
