২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ১০ সন্ত্রাসীর আত্মসমর্পণ

সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে এমন কোনও সরকারি প্রজ্ঞাপন না থাকা সত্ত্বেও গত কয়েকদিনে বান্দরবান পার্বত্য জেলার উত্তর পূর্বাংশের সন্ত্রাসী জনপদ রোয়াংছড়ি থেকে ১০ আদিবাসী যুবক সন্ত্রাসী জীবন ছেড়ে স্থানীয় সেনা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সেনা সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় সন্ত্রাসী দল ত্যাগ করে চ চি মারমা (২৩) নামের স্থানীয় এক আদিবাসী যুবক একটি দেশীয় বন্দুকসহ বান্দরবানের বেতছড়া সেনাক্যাম্পে আত্মসমর্পণ করে। এর আগে একই এলাকা থেকে আরও ৯ আদিবাসী যুবক আত্মসমর্পণ করেছে বলেও সেনা সূত্রে জানানো হয়েছে।

এসব যুবক স্বেচ্ছায় আত্মসমর্পণ করায় তারা সাধারণ ক্ষমা পাবে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

অন্য একটি সূত্র জানায়, স্থানীয় সন্ত্রাস বিরোধী কমিটির প্রতিরোধের মুখে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে।