২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী জনশক্তি নিয়োগ বৃদ্ধিতে আমিরাতের আশ্বাস

সংযুক্ত আরব আমিরাত-ইউএই তার ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতির কারনে প্রয়োজনীয় জনবলের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি বৃদ্ধি করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

ঢাকায় নবনিযুক্ত ইউএই রাষ্ট্রদূত খালফায়ে বাতল আলী আল মানসুরি রোববার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন।

রাষ্ট্রদূত বলেন, আরো বেশী বাংলাদেশী আমিরাতে নিযোগ করা হলে উভয় দেশের অর্থনীতিই লাভবান হবে।

বেগম জিয়া এ সময় বাংলাদেশ থেকে অধিকহারে পণ্য আমদানি করতে এবং সেদেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিযোগ বৃদ্ধি করার ওপর জোর দেন।

সম্প্রতি আমিরাতের ধাবি গ্র“প বাংলাদেশে ২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে উৎসাহ দেখিয়েছে।