২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ঐতিহাসিক ৭ মার্চ পালিত হবে

যথাযোগ্য মর্যাদায় সোমবার ঐতিহাসিক ৭ মার্চ পালিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 06:07 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রমনা রেসকোর্স ময়দানের জনসমুদ্র থেকে স্বাধীনতা অর্জনে জাতিকে চরম আতœত্যাগের নির্দেশ দেন। তিনি বজ্রকন্ঠে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।’

বঙ্গবন্ধু তার ভাষণে পাকিস্তানী শাসক গোষ্ঠির বিরুদ্ধে ‘ঘরে ঘরে দূর্গ গড়ে তুলতে’ নির্দেশ দেন।

পরদিন সেনা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেডিওতে সম্প্রচার করা হয় তার এই ঐতিহাসিক ভাষণ।

দিবসটি উপলক্ষে রোববার দেওয়া এক বাণীতে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জাতির এক ক্রান্তিলগ্নে আমি বিএনপি-জামাত জোটের স্বাধীনতা বিরোধী সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত ‘সোনার বাংলা’ গড়ে তোলার আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।

বাণীতে তিনি বলেন, জোট সরকার দেশব্যাপী সন্ত্রাস, খুন, ধর্ষণ, লুঠপাট, চাঁদাবাজী, গ্রেনেড-বোমা হামলাসহ মানবতা বিরোধী সকল আপরাধকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। ব্যর্থ এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নেই।

তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের গণতান্ত্রিক আন্দোলনের বিজয় হবেই। বিএনপি-জামাত জোট সরকারের দু:শাসনের অবসান হবেই।

দিবসটি পালনে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন, সমাবেশ ও আলোচনা সভা।