২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাভাইয়ের সন্দেহভাজন ক্যাডার রাজধানীতে গ্রেফতার

বাংলাভাইয়ের একজন সন্দেভাজন সহযোগী ও নিষিদ্ধ ঘোষিত জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ- জেএমজেবি’র পলাতক নেতাকে রাজধানীর মিরপুর এলাকা থেকে রোববার বিকেলে গ্রেফতার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 05:56 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

নিরাপত্তার জন্য মিরপুর পুলিশ গ্রেফতারের পর তাকে রমনা থানায় হস্তান্তর করে।

গ্রেফতারকৃতের নাম ইমাম উদ্দিন মোহাম্মদ তোহাদিন হাবিব। সে চাঁদপুর জেলার হাইমচরের মোস্তফা মোহাম্মদ হাবিবের ছেলে।

সূত্র জানায়, পুলিশের বিশেষ শাখার তথ্যমতে, হাবিব ও তার সহযোগীরা ‘সত্যবাদী’  নামে নতুন একটি ইসলামপন্থী সংগঠনের মাধ্যমে রাজধানীতে আস্তানা গাড়ার চেষ্টা করছিলো।

প্রাপ্ত তথ্য অনুসরণ করে পুলিশের দলটি মিরপুরের একটি বাড়িতে অভিযান চালায় এবং হাবিবকে ধরে ফেলে। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।