২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাণীশংকৈলে ডাকাত দলের গোপন আস্তানা আবিষ্কার : দুই ডাকাত গ্রেপ্তার

শনিবার গভীর রাতে রাণীশংকৈল থানা পুলিশ ভান্ডারা গ্রামের ডাকাত মনসুর আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন কক্ষের মেঝের নিচে ভূ-গর্ভস্থ একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঠাকুরগাঁও পতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 12:30 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানার এসআই লুৎফর রহমান পুলিশ ফোর্স নিয়ে আনুমানিক রাত দুইটার সময় মনসুর আলীর বাড়ি ঘেরাও করে। ঘর তল্লাশি করে মনসুরকে পাওয়া না গেলে পুলিশ আরও তল্লাশি চালায়। এ সময় তার শয়ন কক্ষের বিছানার নিচের অংশের মেঝে ফাঁপা দেখে পুলিশের সন্দেহ হয় এবং সেখানে অনুসন্ধান চালিয়ে একটি সুড়ঙ্গ দেখতে পায়। পুলিশ সুড়ঙ্গ বেয়ে নিচে নেমে ঘরের নিচে আরেকটি ঘর আবিষ্কার করে। এ ঘরে লুকিয়ে থাকা মনসুর আলীকে পুলিশ গ্রেপ্তার করে।

সাজাপ্রাপ্ত আসামী মনসুর আলী অনেকদিন থেকেই পলাতক ছিল বলে জানা যায়।

একই রাতে ভান্ডারা গ্রামের অপর আর এক ডাকাত আইনুল হককেও পুলিশ গ্রেপ্তার করে। তবে তার কাছে কোনও আগ্নেয়াস্ত্র পাওয়া যায় নি।

পুলিশ জানায়, মনসুর আলী এবং আইনুল হকের বিরুদ্ধে রাণীশংকৈলসহ জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, ছিনতাই ও ফেন্সিডিল বিক্রি সংক্রান্ত মামলা রয়েছে। ইতোমধ্যে আদালত একটি ডাকাতি মামলায় তাদেরকে তিন বছরের কারাদন্ড প্রদান করেছে।