২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ২০

সিরাজগঞ্জে রোববার এক সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে । পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে একটি সার বোঝাই ট্রাক প্রায় ২৫/৩০ জন শ্রমিকসহ বগুড়া যাওয়ার পথে ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 12:43 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

পথে লোক ওঠা-নামার জন্য যমুনা সেতুর পশ্চিম প্রান্তে ট্রাকটি দাঁড়ালে অপর একটি ড্রাম বোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সার বোঝাই ট্রাকটি খাদে পড়ে গেলে বস্তাচাপা পড়ে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হয়। বাকি সবাই আহত হয়।

নিহতরা হলেন, বগুড়া সোনাতলা উপজেলার বুলু (৩৭), ফকির (৪০), দুলাল (২০), ওসমান (৫০) এবং সাভারের কাতলাপুর গ্রামের ট্রাক-হেলপার সেলিম মিঞা। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে।