২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমলাতান্ত্রিকতায় না জড়িয়ে বিদ্যুৎ খাতকে সহয়তা দিন’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আমলাতান্ত্রিকতায় না জড়িয়ে দেশের বিদ্যুৎ খাতকে অধিক সহয়তা দেওয়ার জন্যে এশিয় উন্নয়ন ব্যাংককে (এডিবি) এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

এডিবির নির্বাহী পরিচালক অশোক সাইকিয়া শনিবার বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। এ সময় প্রতিমন্ত্রী ওই অনুরোধ জানান।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিদ্যুত খাতের সংস্কারের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ খাতের সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব কিছূই করেছে। এবার এডিবি‘র এগিয়ে আসার পালা।

অশোক সাইকিয়া বলেন, তিনি এডিবি‘র বোর্ড সভায় বাংলাদেশের কথা তুলে ধরবেন।

সফররত এডিবির নির্বাহী পরিচালক বাংলাদেশ, ভুটান, ভারত, লাওস এবং কাজাকিস্তানের দায়িত্বপ্রাপ্ত।