২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারকালে দুই তরুনী উদ্ধার

আগরতলার হাসপাতালে নার্সের চাকুরি দেওয়ার লোভ দেখিয়ে দুই তরুনীকে ভারতে পাচারকালে বিডিআর সদর উপজেলার ভারত সীমান্তের মুড়াপাড়া এলাকার নোম্যান্স ল্যান্ড থেকে তাদের উদ্ধার করে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

বডিআর ও পুলিশ জানায়, মালিবাগের একটি গার্মেন্টসে কর্মরত সুমী (২৫) ও বশিরা আক্তার শিখা (২২) নামের দুই তরুনীকে পাচারকালে পাচারকারী দলের সদস্য ত্রিপুরা রাজ্যের যাত্রাপুর থানার ধনপুর গ্রামের আছিয়া খাতুন ও বাংলাদেশের কালাম ওরফে কালামিয়াকে আটক করা হয়েছ।